ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই বিকেল সাড়ে ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে হাসপাতালের ব্যবস্থাপনা ও করোনা পরিস্থিতি এবং কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ঈমাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, সাব-ইন্সপেক্টর মহসিন আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সঞ্চালক স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় করোনা রোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও হাসপাতালের মনোরোম পরিবেশ ফিরিয়ে আনায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রধানের ভূয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।