ঈদ যতই এগিয়ে আসছে সেতু মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে

ঈদ যতই এগিয়ে আসছে সেতু মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে

ঈদের দিন যতই এগিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে। বঙ্গবন্ধু সেতুপূর্ব চার‌লে‌নের কাজ চলমান, চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বুধবার (১২ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে এমন প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে পড়েছে যাত্রী ও চালকরা।

এদিকে কোরবানি ঈদের ছু‌টি শুরু না হ‌লেও মহাসড়‌কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে প্রতিনিয়ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ের হার বাড়‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

জানা গে‌ছে, মঙ্গলবার গভীর রাত থে‌কে বঙ্গবন্ধু পূর্বপার থেকে যানজট শুরু হয়। প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়‌কে। ত‌বে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কম‌তে থাকে যানজ‌ট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান রয়েছে। এছাড়া রা‌তের বেলায় প‌রিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।