× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

হালকা যন্ত্রপাতি উৎপাদনে প্রণোদনা দেওয়া হবে -শিল্প প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

দেশে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি-সহ অন্যান্য হালকা যন্ত্রপাতি উৎপাদনে প্রণোদনা প্রদান করা হবে। তিনি বলেন, হালকা প্রকৌশল শিল্পখাতের স্বার্থে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে হালকা এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় স্থানান্তরিত করা হবে। এতে তাদের বিভিন্ন পরিসেবা প্রদান সহজতর ও দ্রুততর হবে। বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর ওয়ারীতে টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, বিটাকের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সহায়তা প্রদান বিষয়ক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের অধীন সকল শিল্পনগরী ও পার্কে পরিসেবা ও অবকাঠামো সংক্রান্ত সকল কাজ শতভাগ সম্পন্ন করার পর প্লট বরাদ্দের নির্দেশ প্রদান করে বলেন, মন্ত্রণালয়ে যেকোনো ডেস্কে ৩০ মিনিট এবং মাঠ পর্যায়ে সাত দিনের মধ্যে ফাইল নিষ্পত্তি করার নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী এ সময় পরিবেশবান্ধব শিল্প স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আগামী প্রজন্মের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে।

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আইএটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ আবদুর রাজ্জাক। বিটাক’র মহাপরিচালক ড. মোঃ মফিজুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন।


এ ক্যটাগরির আরো খবর..