হাত-পা চেপে ধরে মুখে কসটেপ দিয়ে স্তনে অপারেশন হাতুড়ে চিকিৎসকের

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় হাতুরে চিকিৎসক ও নার্স দিয়ে রোগীর হাত-পা চেপে ধরে মুখে কসটেপ দিয়ে অচেতন না করে স্তনে অপারেশন করার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোগীর আত্মীয়-স্বজনসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অসুস্থ গৃহবধূর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের আ.খালেক মিয়ার মেয়ে আছিয়া খানমের সাথে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের কাবুল হোসেনের ছেলে সাব্বির মিয়ার সাথে এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর আছিয়ার স্তনে টিউমার দেখা দিলে গত ১৭ জুলাই উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বখতিয়ার আল মামুনের কাছে চিকিৎসার জন্য যায়। সে ওই রোগীকে অপারেশনের জন্য আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের ডা.হিরন্ময় হালদারের কাছে পাঠায়। ডা.হিরন্ময় হালদারের অনুপস্থিতিতে ওই হাসপাতালের চিকিৎসক মো.আশ্রাফুল ইসলাম (শাওন) রোগী আছিয়া খানমের বড় বোন রাবেয়া বেগমের সাথে স্তন অপারেশনের জন্য ২হাজার ৫শত টাকায় চুক্তি করে। এ সময় রোগীর বড় বোন রাবেয়া বেগম চিকিৎসক মো.আশরাফুল ইসলামকে অচেতন করে অপারেশন করার জন্য দাবী করেন। কিন্তু চিকিৎসক মো.আশরাফুল ইসলাম শাওন রোগী আছিয়াকে ওটিতে অচেতন না করে নার্স ও হাসপাতালের পরিছন্নকর্মী দিয়ে হাত-পা চেপে ধরে অপারেশন শুরু করেন। এসময় রোগী চিৎকার দিলে তার মুখে কসটেপ দিয়ে মুখ বন্ধ করে স্তনে অপারেশন করেন। কোন রকম অপারেশন শেষ করে তাদের হাসপাতালে না রেখে বাড়ি পাঠিয়ে দেয়।

এ ঘটনায় ৫দিন পর রোগী গুরুতর অসুস্থ হয়ে পরলে গত ২২ জুলাই রাতে আছিয়াকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। রোগী আছিয়া ও তার স্বামী সাব্বির মিয়া ২৪ জুলাই আগৈলঝাড়া প্রেসক্লাবে এসে দুঃস্থ মানবতার হাসপাতালের অপারেশনের করুন কাহিনী সাংবাদিকদের কাছে বর্ননা দেন। ওই গৃহবধূকে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দুঃস্থ মানবতার হাসপাতাল এন্ড প্যাথলোজীর অভিযুক্ত চিকিৎসক মো.আশ্রাফুল ইসলাম শাওন সাংবাদিকদের জানান, মেজর কোন অপারেশন নয় বলে আমি আছিয়ার অপারেশন করেছি। তার অপারেশনে কোন সমস্যা হয়নি। তাকে অচেতন করা হয়েছিল।

এমবিবিএস ডাক্তার না হয়ে অপারেশন করার ব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আলতাফ হোসেন বলেন, আমাদের কাছে এ ব্যাপারে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা কঠোর ভাবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

আগৈলঝাড়ায় দুঃস্থ মানবতার হাসপাতাল এন্ড প্যাথলোজীর পরিচালক ডা.হিরন্ময় হালদার বলেন, আছিয়ার অপারেশনের বিষয়টি বে-আইনি ও অমানবিক। আমি একজন চিকিৎসক হিসেবে এই ঘটনা সমর্থন করতে পারি না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।