বেনা‌পোল সীমা‌ন্তে ফেন‌সি‌ডিলসহ আটক ১

স্টাফ রিপোর্টার বেনাপোল,বেনা‌পোল: বেনা‌পোল সীমান্ত থে‌কে ১০০ বোতল ফেন‌সিডিলসহ আকাশ মাতব্বর (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার সকালে গাতিপাড়া সীমান্তে থে‌কে তা‌কে আটক ক‌রে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা। আটক আকাশ বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।

বি‌জি‌বি জানায়, গোপন খবর আসে, ভারত থেকে বিপুল পরিমাণ  ফেন‌সি‌ডিল এনে এক মাদক ব্যবসায়ীরা গাতিপাড়া মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ আকাশকে আটক করা হয়।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ফেন‌সি‌ডিলসহ আকা‌শের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।