× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

Trina Roy Chowdhury

ইউনিয়নে দাতব্য চিকিৎসালয়, হাঁটের খাজনা ফ্রির ইচ্ছা ইঞ্জি. সোবহানের

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ইউনিয়নে দাতব্য চিকিৎসালয়

ইসলাম অনুসারে যাকাত দিতে হয়, তাই আমি নিজের আয়ের অংশ দিয়ে মানুষের সেবা করি। কিন্তু সর্ব সাধারনের উন্নতি করতে হলে একার ব্যক্তিগত অর্থ দিয়ে সম্ভব না। তাই সাধারন মানুষ যদি আমাকে ভালোবেসে নির্বাচিত করেন তবে সংসদ সদস্য হিসেবে সরকারের সহযোগিতায় গরীব দুঃখী কৃষকের সেবায় প্রতিটি ইউনিয়নে দাতব্য চিকিৎসালয় ও হাঁটের খাজনা ফ্রি করে দেব বলে জানিয়েছেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একজন নিরলস ও আদর্শ সৈনিক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

দ্যা নিউজেসাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি বাবা যদি সৎ হয় তাহলে ছেলে মেয়ে সৎ হয়। আমি যেমন দুর্নীতি, চাঁদাবাজি করিনা তেমনি আমি এমপি হলে আমার ছত্রছায়ায় এলাকার কর্মীরাও কখনো দুর্নীতিগ্রস্থ হবে না।

রাস্তাঘাট, চিকিৎসা, গরীব চাষী, মন্দির মসজিদ সবকিছুর উন্নতি হবে। প্রতি ইউনিয়নে দাতব্য চিকিৎসালয় হবে যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে গরীব মানুষ, ডক্টরকে বেতন দেবো আমি। সেই সাথে হাঁট বাজারে খাজনা ফ্রি করার ঘোষণা দিয়েছেন তিনি। তার ভাষ্যে, শ্রমজীবী কৃষক যেন নিজের উৎপাদিত পণ্য বিক্রি করে লাভের মুখ দেখতে পারে। কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। একজন কৃষক যেন প্রকৃত মূল্য ঘরে নিতে পারে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান প্রায় সুদীর্ঘ ৪0 বছর যাবত বিএনপির রাজনীতিতে যোগদান করেন।

তার আসল উদ্দেশ্য এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ও জনসভা মূলক কাজ করে সে উদ্দেশ্য বুকে ধারণ করে আপামর জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করা।

গরিব-দুঃখীদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না বিধায় নিজের অর্থ দিয়ে গরিব-দুঃখীদের সাহায্য- সহযোগিতা করে আসছেন, পবিত্র ঈদের সময় গৌরনদী-আগৈলঝাড়া বিভিন্ন ইউনিয়নের গরিবদের মাঝে কাপড় বিতরণ, শীতের সময় বিতরণ্‌ বিভিন্ন এলাকায় মুসলিম ভাইদের জন্য মসজিদ নির্মাণের নিজস্ব অর্থায়নে সামাজিক মসজিদ এতিমখানায় অকাতরে সহযোগিতা করেন ইঞ্জি. আব্দুস সোবহান।

বিভিন্ন এলাকায় যেমন ওয়াজ মাহফিল অনুদান, বিভিন্ন এতিমখানায় চাল সহ খাদ্য বিতরণ করেন তেমনি হিন্দু ভাইদের পূজা মন্ডপ মন্দির ও নামকীর্তন গানেও আর্থিক সহযোগিতা করেন তিনি।

বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মীদের হামলা-মামলা, জেল জুলুম, রাজনীতি, হয়রানি থেকে রক্ষা করার জন্য সার্বিক সহযোগিতা করে দলকে সু-সংঘটিত করছেন বিএনপির আদর্শ ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা জনাব তারেক রহমান এর শুভেচ্ছা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গ্রাম থেকে গ্রামে ছুটে চলছেন অক্লান্ত পরিশ্রম করে বিরামহীন ভাবে।


এ ক্যটাগরির আরো খবর..