হলি আর্টিজানে হামলা জঙ্গিদের ভাড়া বাড়ীর মালিকের সাক্ষ্য গ্রহণ

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ হলি আর্টিজান রেস্ট্রুরেন্ট এন্ড বেকারিতে ১৭ বিদেশীসহ ২০ জন নিহত হওয়ার মামলায় সোমবার জঙ্গিদের ভাড়া বাড়ীর মালিকসহ ২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

এর মালিক হলেন, মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার ৪৩২/এ এর বাড়ির মালিক মো: বিল্লাল হোসেন ওরফে দুলাল। এছাড়া মো: সোহরাব আলী নামের আরও এক জনেরও সাক্ষ্য গ্রহণ করা হয়।

ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মো: মজিবুর রহমান এদের সাক্ষ্য গ্রহণের পর আগামী ১৩ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

বাড়ির মালিক মো: বিল্লাল হোসেন সাক্ষ্যে বলেন- তিনি স্পেনে থাকতেন। কেয়ারটেকার তার বাড়ির দেখভাল করতো। বাসায় ৫ জন ভাড়া থাকতো। কেয়ারটেকার তাদের কাছে বাড়ী ভাড়া দেন। হলি আর্টিজানে হামলার পর জানতে পারেন নিহতরা তার বাসায় ভাড়া ছিল।

সাক্ষ্য গ্রহণকালে আসামী মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানেরহলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশীসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জঙ্গিদের গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।