× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

রমনা হরিচাঁদ ঠাকুরের মন্দিরে সংঘর্ষ, আহত কয়েকজন

admin
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
হরিচাঁদ মন্দিরে সংঘর্ষ

ঢাকার রমনা এলাকার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় এ ঘটনায় মন্দির এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হরিচাঁদ ঠাকুরের মন্দিরে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরের নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের সদস্যরা একে অপরের ওপর হামলা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানানো হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “রমনার হরিচাঁদ মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..