× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

হজের নিবন্ধন সময়সীমা বাড়ানো হয়েছে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

চলতি বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।

চলতি মাসের ২৮ মার্চ পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২ হাজার ৭৬৫ হতে পরবর্তীতে প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গকে ২৮ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে। তাই ইতোপূর্বে আহ্বানকৃত ২২ হাজার ৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে চলতি বছর হজ পালন করতে আগ্রহী ব্যক্তিদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইলে অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সব ব্যক্তিকে আগামী ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য সময়সীমা ২১ মার্চের পরিবর্তে আগামী ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করতে অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..