× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

নিউজ ডেস্ক

হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী রোববার। এদিন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দু’টি বিমান হজযাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এর আগে শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করেছেন।

রাজধানীর আশকোনা হজক্যাম্পে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হন। এ সময় আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি।

এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসলমান অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এ সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..