× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

ঈদ ও বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচল সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ৪ এপ্রিল(সোমবার) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় যান চলাচলে যেন কোনো প্রকার ভোগান্তি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় তিনি চলমান প্রকল্পসমূহের কাজ দ্রুত এগিয়ে নিতে মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..