× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি

স্বেচ্ছায় দৈহিক সম্পর্কে জড়িয়ে ‘ধর্ষণ’ মামলা, পুরুষ হয়রানি চরমে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
স্বেচ্ছায় দৈহিক সম্পর্কে জড়িয়ে

যেসব নারী প্রকৃতপক্ষে ধর্ষণ বা নির্যাতেনের শিকার তাদের অধিকাংশই মামলা করতেই চান না, বিষয়টি গোপন করতে চান। অন্যদিকে স্বেচ্ছায় দৈহিক সম্পর্কে জড়িয়ে “ধর্ষণ” মামলা দায়ের করে পুরুষকে হয়রানি হয় প্রচুর।

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ এ মনোনীত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন,  যেসব নারী প্রকৃতপক্ষে ধর্ষণ বা নির্যাতেনের শিকার তাদের অধিকাংশই মামলা করতেই চান না, বিষয়টি গোপন করতে চান। কিন্তু এই আইনের সুযোগ নিয়ে অনেকে বিভিন্ন মানুষকে ফাঁসানো জন্য ধর্ষণ মামলা দিয়ে হেনস্তা করে চলছেন। যেহেতু এই ধারার মামলা স্পর্শকাতর, সেহেতু এসব মামলা এলে আদালত এক রকম চাপে পড়ে। এর অন্যতম কারণ, জামিন হলেই গণমাধ্যমগুলো নিউজ করে “ধর্ষণ মামলায় জামিন দিয়েছেন আদালত”। যা ফলাও করে গণমাধ্যমে প্রকাশ করা হয়। যে কারণে সন্দেহভাজন পুরুষ ধর্ষণ মামলায় জামিনের যোগ্য হলেও তা আটকে যায়।

পুরুষদের অধিকার নিয়ে কাজ করছে এমন একটি দেশিয় সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’। এই সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ধর্ষণ মামলাগুলোর অধিকাংশই পুরুষদের হয়রানির জন্য করা হচ্ছে। সচেতনভাবে নারী এবং পুরুষ উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলেও দায় চাপিয়ে দেওয়া হচ্ছে কেবল পুরুষের উপর! এটি চরম বৈসম্য। এমন অনেক ভুক্তভোগী পুরুষ আমাদের কাছে আসেন। আইন সবার জন্য সমান, তাহলে কেনো নারী নির্যাতন ও দমন আইনের ধারায় কতিপয় অসাধুরা পুরুষদের হয়রানি করে চলছে, চাপ প্রয়োগ করে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এমন পরিস্থিতিতে আমরা চাই আইনে পুরুষ-নারী বিভাজন না করে সমান বিবেচনায় আইন প্রয়োগ ও দোষী হলে বিচার করা হোক। প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী উভয়ের ইচ্ছায় শারীরিক সম্পর্ক হলেও ধর্ষণ মামলার মাধ্যমে এর দায় কেবল ‘পুরুষের’ উপর চাপিয়ে দিলে হবে না, এতে নারীও সমানভাবে অভিযুক্ত হতে হবে, তার বিরুদ্ধেও মামলা দেওয়ার আইন থাকা জরুরী। অন্যথায় এটি আইন ও বিচারের ক্ষেত্রে চরম বৈসম্যের।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ ভারতের সুপ্রিম কোর্ট রুল জারি করেছে, কোনো নারী সম্মতির ভিত্তিতে এক সঙ্গে অবস্থানের পর ওই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করতে পারবেন না। এমনকি ওই পুরুষ যদি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রেও এ ধরনের অভিযোগ করার সুযোগ নেই।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১১ সালে ১৯ হাজার ৬৮৩টি নারী নির্যাতন মামলা হয়েছে, ২০১২ সালে ১৯ হাজার ২৯৫টি, ২০১৩ সালে ১৮ হাজার ৯১টি, ২০১৪ সালে ১৯ হাজার ৬১৩টি, ২০১৫ সালে ১৯ হাজার ৪৮৬টি, ২০১৬ সালে ১৬ হাজার ৭৩০টি, ২০১৭ সালে ১৫ হাজার ২১৯টি, ২০১৮ সালে প্রায় ১৭ হাজার, ২০১৯ সালে ১৫ হাজার, ২০২০ সালের জুন পর্যন্ত ৭ হাজারের মতো নারী নির্যাতন মামলা দায়ের হয়েছে। এসব মামলার একটি উল্লেখযোগ্য অংশ হয়রানির উদ্দেশ্যেই করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঢাকা বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, আমাদের দেশের বিদ্যমান আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে বিয়ে না করলে সেটিকে ‘ধর্ষণ’ বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..