ছাতক প্রতিনিধিঃ ছাতকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৫ অক্টোবর বিকেলে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃঞ্চনগর গ্রাম সংলগ্ন বটেরখাল থেকে অর্ধগলিত ২০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হয়। ময়না তদন্ত শেষে রাতেই বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ছাতক থানা পুলিশের এসআই মঙ্গল বিকাশ বলেন, বটেরখালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে লাশটি প্রায় ১০দিনের পুরনো। অর্ধগলিত লাশের গায়ে ছিল জিন্সপ্যান্ট ও হাফহাতা গেঞ্জি। লাশটি বেওয়ারিশ হিসেবে রাতেই দাফন করা হয়েছে।


