স্বাধীনোত্তর বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রের সাফল্য বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু -কৃষিমন্ত্রী

স্বাধীনোত্তর বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রে সাফল্যের শুরু বঙ্গবন্ধুর হাত ধরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠা করেন এবং ’৭৫ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ গঠনের আদেশ স্বাক্ষর করেন।

এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময়ে আজ সুস্থ জাতি হিসেবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে জাতীয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে দেশ, এভাবেই বাংলাদেশ পৌঁছে যাবে উন্নত রাষ্ট্রের বন্দরে।

আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ৫০ শয্যা বিশিষ্ট ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৮হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ শুরু করেন। মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিষ্ঠা করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসাইন্স,  কিডনি, ক্যান্সার, নিউরোলজি-সহ বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট। এছাড়া কমিউনিটি ক্লিনিক প্রকল্প বর্তমান সরকারের আমলে পুনরুজ্জীবিত হয়েছে। বর্তমানে ১৩ হাজার ৮৮২টি কমিউনিটি ক্লিনিকের মাধমে সারা দেশের গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।

স্বাস্থ্যকে সংবিধানের মূল অধিকারের তালিকায় সংযোজন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ স্থান দান, গুটিকয়েক জেলা ও মহকুমা হাসপাতাল থেকে প্রতি থানায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে স্বাস্থ্যকে গুরুত্ববহ করে তোলা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার অগ্রযাত্রা শুরু। তাই সবাকে স্বাস্থ্য খাতের বিদ্যামান সমস্যাগুলো নিরসন করে স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত উন্মোচন করার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মনজুরুল আলম মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।