বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের নিকট পৌঁছে দিতে হবে-মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছে, মুক্তিযুদ্ধের অহংকার ২০২০ সালের বাংলাদেশ। সত্তরের নির্বাচনে বাঙালির মননে ‘পূর্ববাংলা শ্মশান কেন’ যে পোস্টারটি দাগ কেটেছিল সেই বাঙালি আজকের বাংলাদেশ নিয়ে বিজয়ের কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে। বৈশ্বিক উন্নয়নের তুলনামূলক সূচকে পাকিস্তান আজকের বাংলাদেশের ধারে কাছেও নেই বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এই অগ্রযাত্রাকে আরো বেগবান করার মাধ্যমে স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে।

আজ ২৩ ডিসেম্বর মন্ত্রী নেত্রকোণায় মহান বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্যসমাজ প্রতিষ্ঠার চলমান ডিজিটাল বিপ্লব সফল করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সামনের দিনগুলো অতীতের মতো যাবে না। ডিজিটাল প্রযুক্তিতে পৃথিবীর উন্নত দেশগুলোর সমকক্ষতা বাংলাদেশ অর্জন করেছে। বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি হচ্ছে। সৌদি আরবে আইওটি ডিভাইস আমরা রপ্তানি করছি। গ্রামের শিশুটিও ইন্টারনেট চায়, এর চাহিদা ও প্রয়োজনীয়তা বুজে বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার ভিসি অধ্যাপক ড. রফিকুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাত আলী জহির বীরপ্রতীক, নেত্রকোণার ডিসি কাজি মোঃ আবদুর রহমান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সুব্রত কুমার আদিত্য প্রমুখ বক্তৃতা করেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।