প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন ও স্বপ্ন বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতেন, সেই আদর্শকেই বুকে নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের হাল ধরেছেন। দেশ সেবা করে আসছে, বাংলাদেশের উন্নয়ন হবে। এগিয়ে যাবে বাংলাদেশ শুধু এগিয়ে যাবে না, সারা বিশ্বে বাংলাদেশের মানচিত্র উজ্জল হবে। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই দেশে হবে স্মার্ট বাংলাদেশ।
গতকাল (শনিবার) বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলীমাবাদ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এসময় তিনি একথা বলেন।
এসময় আলীমাবাদ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আমিনুল হক বাবুল এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মো. শহিদুল ইসলাম, কয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা ও কালকিনি কল্যান সমিতির সাধারণ সম্পম্পাদক সৈয়দ মাসুদ রানাসহ সংগঠনের শতাধিক সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষ।
এছাড়াও উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ভিত্তি প্রস্তর স্থাপন হিসাবে একটি ফল গাছের চারা রোপন করেন।




