স্বদেশ প্রত্যাবর্তনে বেনাপোলে ১৫ জেলেকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): ভারতে আটক হওয়া ১৫ জেলেকে দুই মাস পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে ফেরত পাঠিয়েছে সীমান্তরক্ষী (বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার(১৩নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিএসএফ সদস্যরা আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যেদের হাতে তুলে দেয়।

ফেরতরা হলেন,পটুয়াখালীর মাহিরপুর উপজেলার ছাত্তার হাওলাদারের ছেলে মানি হাওলাদার(৩৩),একই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে বেলাল হাওলাদার(৪৭),আব্দুল আহসান পালোয়ানের ছেলে আব্দুস ছালাম(৪০), জাকির শিকদারের ছেলে রিপন শিকদার(৩১),দুদু মিয়ার ছেলে হাবিবুল শেখ(৩১),হোসেন খানের ছেলে সেকেন্দার খান(৪৫),আতাউল্লাহ মাঝির ছেলে আব্দুল রশিদ(৩২),আব্দুল খালেক মাতব্বরের ছেলে মনির মাতব্বর(৩৪),মুনসুর হাওলাদারের ছেলে রহমাতুল্লা হাওলাদার(৩৬),হাতেম আলীর ছেলে মাসুদ হাওলাদার(২৬),আব্দুল আজিজের ছেলে নাজিম মৃধা(৩৪),লাকসামপুরের মুনসিরাত উপজেলার মজিবুল হকের ছেলে সোলায়মান(৫০), আমরি হোসেনের ছেলে সাইদ আলম(৩০) ও ভোলার রাধা বেহেলাপুর বাজার উপজেলার ইউছুপ আলীর ছেলে রাহিস(২৯)।

ফেরত আসা জেলোরা জানান, গত ১৯ সেপ্টেম্বর তারা ১৬ জেলে সুন্দর বন এলাকায় সুমুদ্রে মাছ ধরতে যায়। এসময় ঝড়ের কবলে পড়ে তাদের টলার ডুবে যায়। পরে ১৫ জন ভাসতে ভাসতে ভারতে সীমান্তে এসে ওঠে। এসময় ভারতীয় পুলিশ তাদের আটক করে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের মধ্যে যোগাযোগে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তারা ফেরত আসে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোতপর্দ করবেন। পুলিশ তাদেও নিজ নিজ বাড়িতে পৌছানোর ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।