× Banner
সর্বশেষ
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ সহায়তা ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, আপিল বিভাগের রায় হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে – অর্থমন্ত্রী জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কাতা‌রের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বাংলা‌দে‌শের চলমান বন্যায় প্রাণহানিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

স্বজন হারানো ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার সহায়তা

ACP
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
স্বজন হারানো ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার সহায়তা

একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের জীবন। কোথাও পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানোর শোক, কোথাও দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিনের চিকিৎসা ও অনিশ্চয়তার বোঝা।

এমনই বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফেনীর ২৩টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

রোববার (১২ জুলাই) দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক সেসব পরিবারের সদস্যদের হাতে মোট ১ কোটি ৯ লাখ টাকার সহায়তার চেক তুলে দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের পরিবারের জন্য মোট ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুই ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৯ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পাঠানো আবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দুর্ঘটনার ধরন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা অনুমোদন দেয়।

পরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদিত চেক জেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..