স্ত্রীর দুঃখ ভোলাতে কি করলেন রাজ?

স্ত্রীর দুঃখ ভোলাতে কি করলেন রাজ?

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপ ফুটবলের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকরা জার্সি আর পতাকায় রাঙিয়ে তুলেছেন বাঙালিরা। এদিক থেকে পিছিয়ে নেই তারকারাও।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ তাদের পছন্দের দল ও ফুটবল খেলার বিষয়ে নিজেদের ভাবনার কথা ভাগ করে নিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

তারকা দম্পতি দুজন করেন দুই দলের সমর্থন। রাজ ব্রাজিল ও পরীমনি আর্জেন্টিনার সমর্থক। এক ছাদে বসবাস করে এ যেন চিরপ্রতিদ্বন্দ্বী!

মঙ্গলবার ‘সি গ্রুপে’ আর্জেন্টিনা দল নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারে। মেসির দলের পরাজয়ে স্বাভাবিকভাবে মন খারাপ অভিনেত্রীর। তবে তার দুঃখ কমাতে চেষ্টা চালিয়েছেন স্বামী ও অভিনেতা রাজ।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফেসবুকে পরী এক স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন— উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে?

রাজ বলেন আগে আমার স্ত্রীর খুশি তারপর সবকিছু। আগে ঘর ঠিক তারপর বাইরের সবকিছু। তাই এই জার্সি পরেছি। এটা আর এমনকি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।