স্কুলে শিশুদের জন্য ভীতি নয়, প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্কুলে শিশুদের জন্য ভীতি নয়, প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে  -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন,  শিশুদের কেবল বইয়ের ভেতর বন্দি করে রাখা যাবে না। পড়া, পড়া আর পড়া শিশুদের জীবন থেকে নির্মল শৈশব কেড়ে নিচ্ছে। শৈশবের নির্মল আনন্দ বঞ্চিত হয়ে যেসব শিশুরা বেড়ে উঠছে তাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এ জন্য বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে তা স্কুল ভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। প্রতিটি স্কুল হবে আনন্দের রঙিন ফুল।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এস এম আনসারুজ্জামান।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী ও সচিব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।