সৌদি আরব, লেবানন, জর্ডান, সিরিয়া ও ইরাকে গৃহকর্মী পাঠানোর নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ সৌদি আরব, লেবানন, জর্ডান, সিরিয়া ও ইরাকে যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিত না করে  গৃহকর্মী পাঠানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হবে।

কক্সবাজারের রাজিয়া খাতুন নামের এক নারী গত ১২ নভেম্বর এই রিট আবেদন করেন। রাজিয়া বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয় আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের।

একইসঙ্গে রিটে মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।