সৌদি আরবে আবিরন হত্যা মামলার রায়: ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের জেল

সৌদি আরবে আবিরন হত্যা মামলার রায়: ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের জেল

ঢাকা, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) : সৌদি আরবের রিয়াদের ক্রিমিনাল কোর্ট গতকাল বহুল আলোচিত বাংলাদেশি গৃহকর্মী মোসাঃ আবিরন বেগমের হত্যাকান্ডের রায় ঘোষণা করেছে। আদালত এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের মৃত্যুদণ্ডসহ ভিন্ন ভিন্ন শাস্তির আদেশ প্রদান করেছে।

মামলার প্রধান আসামি গৃহকত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ড সংঘটনের দায়ে আদালত “কেসাস” (জানের বদলে জান) এর রায় প্রদান করেছে ।

অপর দুই আসামির একজন গৃহস্বামী বাসেম সালেমের বিরুদ্ধে হত্যাকাণ্ডের আলামত ধ্বংস, গৃহকর্মীকে নিজ বাসার বাইরে অবৈধভাবে কাজে পাঠানো এবং গৃহকর্মীর চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে আদালত ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানাসহ বিভিন্ন মেয়াদে মোট ৩ বছর ২ মাস কারাভোগের আদেশ প্রদান করেছে।

আদালত মামলার আরেক আসামি কিশোর ওয়ালীদ বাসেদ সালেম-কে ৭ মাস কিশোর সংশোধনাগার কেন্দ্রে থাকার আদেশ দিয়েছে।

উল্লেখ্য, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এই বিচারকার্য ত্বরান্বিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে। প্রবাসী কর্মীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সকল সহযোগিতা প্রদান করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।