× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

সোনারতরীর শোকসভা, মেধা বৃত্তি প্রদান ও মতবিনিময়

admin
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগ কারফা পাবলিক একাডেমী, উজিরপুর, বরিশাল, প্রাঙ্গনে একটি শোকসভা, মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গত ৩০/০৯/২০১৭ তারিখ রোজ শনিবার, কারফা পাবলিক একাডেমী, উজিরপুর, বরিশাল, প্রাঙ্গনে সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে প্রয়াত অনিল চন্দ্র ঢালী, ভূতপূর্ব প্রধান শিক্ষক, কারফা সরকারী প্রাথমিক বিদ্যালয়; প্রয়াত হরিমোহন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী এবং প্রয়াত আনন্দ মোহন মজুমদার, সদস্য সোনারতরী এর স্মরণে একটি শোকসভা, মেধাবৃত্তি অনুষ্ঠান এবং সোনারতরীর সদস্যের মধ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.চিন্ময় হাওলাদার, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস হালদার, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাবু প্রনব কান্তি হাওলাদার, বাবু স্বদেশ বিশ্বাস, বাবু বিবেকানন্দ বৈদ্য, বাবু মানব প্রকাশ বৈদ্য, বাবু শংকর বিশ্বাস লিটু, চিত্র শিল্পী মতুরাম চৌধুরী, বাবু দীপক কুমার বিশ্বাস, এডভোকেট বাবু মিন্টু কুমার মন্ডল, বাবু প্রনয় কান্তি বিশ্বাস, বাবু নিখিল চন্দ্র বিশ্বাস, বাবু অরবিন্দু বৈদ্য, বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস, বাবু বাসুদেব বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন সংগঠনের রূপকার বাবু ভীষ্মদেব বাড়ৈ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু বিজয় কৃষ্ণ বিক্রম, সাংবাদিক প্রনয় বিশ্বাস এবং কবি লিটু। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরিশেষে সংগঠনের রূপকার বাবু ভীষ্মদেব বাড়ৈ সোনারতরী জন্য সবার আশির্বাদ কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু সদানন্দ বিশ্বাস।

সোনারতরী


এ ক্যটাগরির আরো খবর..