× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

তৃণা রায়

শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী ব্রত আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
শ্রীকৃষ্ণের জন্মতিথি

সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী ব্রত আজ। সনাতন ধর্মাবলম্বীদের মতে, শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মদিন আজ।  পাঁচ হাজার  দু’শ আটচল্লিশ  বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

এবছর আবারও দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকার গতকাল বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময়। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেলে ঐতিহাসিক জন্মষ্টমী শোভাযাত্রা ও রাতে তিথি অনুযায়ী কৃষ্ণ পূজা।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জন্মাষ্টমী উপলক্ষে স্বামীবাগ আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এছাড়া রাজধানীর রামকৃষ্ণ মিশন, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগদবন্ধু মহাপ্রকাশ মঠ, রাধামাধব জিও দেব বিগ্রহ মন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, শিব মন্দির, রামসীতা মন্দির ও মাধব গৌড়ীয় মঠসহ বিভিন্ন মন্দির, পূজামন্ডপ ও ধর্মীয় সংগঠন জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছে।

আজ বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কারণ

বৈষ্ণব পঞ্জিকা মতে বিশেষ করে হরিভক্তিবিলাস অনুসারে – যে দিন পলমাত্র সপ্তমী , যেদিন জন্মাষ্টমী ব্রত হয় না। নক্ষত্রের যোগ না থাকিলেও নবমীযুক্ত অষ্টমী গ্রাহ্য, কিন্তু সপ্তমীবিদ্ধা অষ্টমী নক্ষত্রযুক্ত হলেও অগ্রাহ্য।

জন্মাষ্টমীর উপবাস অষ্টমী /নবমীতে পালন নিয়ে মতানৈক্য হলেও শ্রীকৃষ্ণের জন্মের তিথি অষ্টমী নিয়ে কোন মতানৈক্য নেই। শ্রীকৃষ্ণের জন্ম রোহিনী নক্ষত্র যুক্ত অষ্টমীতে এটা সর্বশাস্ত্র এবং সর্বজন সম্মত।

৬ সেপ্টেম্বর রাত্রি ঘ ৮/৮০/৪৫ পর্যন্ত সপ্তমী ছিল। এরপর অষ্টমী শুরু হয়েছে। এই জন্য সপ্তমীবিদ্ধা অষ্টমী নক্ষত্রযুক্ত হলেও অগ্রাহ্য। তাই আজ ৭ সেপ্টেম্বর শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মহাপবিত্র তিথির নামই জন্মাষ্টমী। এ জন্মাষ্টমী তিথিতেই উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত। এ ব্রত সম্পর্কে স্কন্দ পুরাণে বলা আছে- জন্মাষ্টমী ব্রত স্ত্রীপুরুষ নির্বিশেষে সকল মানবেরই প্রতিবছর করা কর্তব্য। এই ব্রত করিলে সন্তান, সৌভাগ্য, আরোগ্য, অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইহকালে লাভ করে পরকালে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। স্কন্দপুরাণে আরো লিখিত আছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয়।

স্মার্ত অর্থাৎ স্মৃতিশাস্ত্রের অনুসারী আমরা সাধারণ হিন্দুরা এবং বৈষ্ণবদের মধ্যে জন্মাষ্টমী নিয়ে সামান্য মতভেদ দেখা যায়। আমাদের বাঙালীর অধিকাংশ শাস্ত্রীয় বিধান শ্রীরঘুনন্দনকে অনুসরণ করেই করা। জন্মাষ্টমী বিষয়ে শ্রীরঘুনন্দনের মতামত হলো-

“যেদিন জয়ন্তীযোগ (নিশীথ সময়ের পূর্বদণ্ডে বা পরদণ্ডে কলামাত্রও রোহিণীনক্ষত্রের যুক্ত হওয়া) হয়, সেই দিনই জন্মাষ্টমী ব্রত করিতে হয়, কিন্তু দুইদিনব্যাপী ঐ যোগ হলে পরের দিনে জন্মাষ্টমী ব্রত হয়ে থাকে। জয়ন্তীযোগ না হলে রোহিণীযুক্ত অষ্টমীতে জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠিত হয়। দুইদিনেই যদি রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী হয়, তা হলে পরদিনে, রোহিণী যোগ না হলে যেদিন নিশীথ সময়ে অষ্টমী থাকবে, সেই দিনেই জন্মাষ্টমী ব্রত করতে হবে।
উভয় দিনে নিশীথ সময়ে অষ্টমী পাইলে বা একদিনেও না পাইলে পরদিন জন্মাষ্টমী ব্রত করা কর্তব্য।”

শ্রীমদ্ভগবদগীতায় শ্রীকৃষ্ণের মুখে বলা প্রথম শ্লোকগুলি এবং সঞ্জয়ের মুখে বলা গীতার শেষ শ্লোকটি খুবই তাৎপর্যময়, মাহাত্ম্যপূর্ণ এবং ইঙ্গিতবহ ; যে কথাগুলি বর্তমানে হিন্দুজাতির জন্যে খুবই প্রাসঙ্গিক।

যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধরঃ।

তত্র শ্রীর্বিজয়ো ভূতিধ্রুর্বা নীতির্মতির্মম।।

(শ্রীমদ্ভগবদগীতা:১৮.৭৮)

যেখানেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধারী রক্ষাকারী পার্থ থাকবে; সেখানেই সর্বদা শ্রী, বিজয়, উত্তরোত্তর সমৃদ্ধি এবং ঐক্যবদ্ধতার অখণ্ডিত রাজনৈতিক নীতি সর্বদাই বিরাজ করবে।

শুধুমাত্র ধর্ম ধর্ম করলেই হবে না; ধর্মকে রক্ষাকারী সক্রিয় ধনুর্ধারী পার্থদেরও প্রয়োজন আছে। তাই মহাভারতের বনপর্বের ধর্ম নিয়ে হিরন্ময় শ্লোকটি আমাদের সকলেরই জীবনে সর্বাগ্রে বাস্তবায়ন এবং অনুধাবন করা প্রয়োজন।

ধর্ম এব হতো হন্তি ধর্মো রক্ষতি রক্ষিতঃ।

(মহাভারত : বন ৩১২.১২৮)

যদি তুমি ধর্মকে রক্ষা করো, তবে ধর্মই তোমাকে সকলদিক থেকে রক্ষা করবে ; পক্ষান্তরে যদি তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাও, তবে ধর্মই তোমাকে নির্মমভাবে বিনাশ করবে। তাই সদা ধর্মের আশ্রয়েই থাকো ।

আজ ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অবতাররূপ পরিগ্রহের পবিত্র তিথিতে তাঁর শ্রীচরণে প্রণাম জানাই।

শ্রীমদ্ভগবদগীতায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ২নং শ্লোক থেকে, এই শ্লোকে ভগবান অর্জুনকে অনার্য জনোচিত, স্বর্গহানিকর,অকীর্তিকর মোহ ত্যাগ করতে বলেছেন। এর ঠিক পরের ৩ নং শ্লোকেই ভগবান দৃঢ়কন্ঠে ঘোষণা করেছেন-

ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতৎ ত্বয়্যুপপদ্যতে।

ক্ষুদ্রং হৃদয়দৌর্বল্য ত্যাক্তত্তিষ্ঠ পরন্তপ।।

(শ্রীমদ্ভগবদগীতা: ০২.০৩)

হে অর্জুন হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও ;এমন ক্লীবতা কাপুরুষতা তোমার শোভা পায় না।

শ্রীকৃষ্ণ ১২৫ বছর ধরাধামে অবস্থান করে বৈকুন্ঠে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে। সেই দিন ছিল শুক্রবার। খ্রিস্টপূর্ব ৩১০১ সালে কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০২৩ খ্রিস্টাব্দ। তা হলে কলির বয়স ৩১০১+২০২৩=৫১২৪ বছর।

শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মদিন


এ ক্যটাগরির আরো খবর..