সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে -শিল্প প্রতিমন্ত্রী

সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে -শিল্প প্রতিমন্ত্রী

ঢাকা: সরকার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সহজলভ্য সেবা জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

          শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক শাখা এবং রূপনগরে অবস্থিত কলেজ শাখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর দু’টি উপশাখা উদ্বোধনকালে একথা বলেন।

          কামাল আহমেদ মজুমদার বলেন, করোনার এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় না করে বাসায় পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান এবং এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন।

          ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেনসহ কলেজের গভর্নিং বডি’র সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।