সেবাইত এর বিরুদ্ধে কোটি টাকার ভুমি আত্মসাতের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের গয়াহরি শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়ার সেবাইত হরিদাস মোহন্তের বিরুদ্ধে গ্রামের কয়েক কুচক্রীমহলের যোগসাজশে আখড়ার সম্পত্তি বন্ধক, লীজ, জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রি করে প্রায় কোটি টাকা ভোগ ও আত্মসাত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ২৫ এপ্রিল তার বিরুদ্ধে গ্রামবাসী গনস্বাক্ষর দিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, ওই গ্রামের শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়া ও তার সম্পত্তি গয়াহরি মৌজাস্থ ৮৮ খতিয়ানের ৪০৮, ৪০৯ ও ৪৮১ দাগের অবস্থিত এবং অত্যান্ত প্রাচীন ও স্বনামধন্য আখড়া। সনাতন ধর্ম মতে বিভিন্ন সেবাইত আখড়ার সম্পত্তি দেখাশোনা ও রক্ষনাবেক্ষনসহ সেবা ও পূজা চালিয়ে যান। এমনকি সনাতন ধর্মের রীতি অনুযায়ী সেবাইতগন অবিবাহিত থাকেন এবং বিভিন্ন শিষ্যদের পোষ্য হিসেবে লালন-পালন করে সেবাইত ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব দিয়ে যান। এরই ধারাবাহিকতায় উক্ত আখড়ার পুর্বের সেবায়েত শ্রী চৈতন্য চরন দাস মোহন্তের পরে দায়িত্ব পান হরিদাস মোহন্ত। কিন্তু তিনি দায়িত্ব পাবার পর সম্প্রতি গ্রামবাসীকে না জানিয়ে আখড়ার প্রায় ২০ একর ভুমি সম্পত্তি বন্ধক. লীজ, শ্রেণী পরিবর্তন, মাটি বিক্রি করে প্রায় ১ কোটি টাকা গ্রামের কিছু কুচক্রী মহলের ইন্ধনে আত্মসাত করেন।

গ্রামবাসী আখড়ার জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রির ব্যাপারে হিসাব-নিকাশ চাইলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বর্তমান সেবাইত হরিদাস মোহন্ত। কোন উপায় না পেয়ে গ্রামবাসী মধ্যে প্রায় অর্ধ শতাধিক লোক গণস্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৫ এপ্রিল সেবাইত হরিদাস মোহন্ত এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি মোঃ আতাউল গণি ওসমানীর নিকট অভিযোগ দায়ের করেন। আখড়ার সেবাইত হরিদাস মোহন্ত এর এমন কর্মকান্ডে অতিষ্ট গ্রামবাসী ফুসে উঠছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে ধর্মীয় প্রতিষ্টানকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন। বিষয়টি নিয়ে গ্রামের

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।