× Banner
সর্বশেষ
জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট

সপ্তাহের প্রথম দিনে সূচক বাড়ার মধ্য দিয়ে শেয়ারবাজার লেনদেন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
ব্যাংক হলিডে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেশের প্রধান শেয়ারবাজার সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৪ ও ১৬৬৬ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ড্রাগন সোয়েটার, অরিয়ন ফার্মা, কেপিসিএল, বিএসসিসিএল ও ইন্দোবাংলা ফার্মা।

এর আগে আজ লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২০ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আরো ৭ পয়েন্ট পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল সোয়া ১০টায় সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..