সুলতানা কামালকে গ্রেপ্তারে আইনি নোটিশ

বিশেষ প্রতিবেদকঃ মানবাধিকারকর্মী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামালকে গ্রেপ্তার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নোটিশ  হয়েছে। এতে সুলতানা কামালের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তার করতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, “সুলতানা কামাল দেশের একজন বিশিষ্ট নাগরিক হওয়া সত্ত্বেও কিছু দায়িত্বহীন বক্তব্য ও মন্তব্য করে যাচ্ছেন। তিনি সম্প্রতি ইসলাম ধর্মের উপাসনালয় মসজিদ সম্পর্কে কটূক্তি করেছেন। তিনি বলেছেন, ‘ভাস্কর্য না থাকলে মসজিদও থাকা উচিত নয়।’ তাঁর এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই বক্তব্য কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।”

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে সুলতানা কামালকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। অন্যথায় সুলতানা কামালের বিরুদ্ধে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।