রাঙামাটিতে খাদ্য ও ত্রাণের সংকট নেই

বিশেষ প্রতিবেদকঃ রাঙামাটিতে ত্রাণের কোনো সংকট নেয় জানিয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, বাজারে খাদ্যেরও কোনো সংকট নেই। যোগাযোগ সমস্যা সমাধানে কাপ্তাই চ্যানেলে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পণ্য পরিবহনে বিনামূল্যে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসনের জরুরি সভায় মানজারুল মান্নান এসব বলেন। এতে রাঙামাটির বর্তমান অবস্থা উত্তরণে জেলা প্রশাসক স্থানীয় বাজার সমিতির নেতারা, ব্যবসায়ীসহ অন্য পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান রাঙামাটির যে সমস্যা তা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, কেউ কেউ সঠিক তথ্য সংগ্রহ না করে ঢাকা কিংবা চট্টগ্রামে বসে রাঙামাটির ঘটনাকে ভিন্নভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করছে। কিন্তু বাস্তব অবস্থা সেই রকম নয়। প্রথমদিন দুর্যোগের পর হয়তো বা কেউ কেউ কৃত্রিম মজুদ সৃষ্টি করে সমস্যা সৃষ্টি করেছিল, কিন্তু বর্তমানে রাঙামাটিতে খাদ্য প্রচুর পরিমাণে মজুদ আছে। তিনি বলেন, বর্তমানে ৩০ হাজার লিটার অকটেন আনা হয়েছে। যা দিয়ে আগামী এক মাসের চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি এই দুর্যোগে সময়ে সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি টানা বৃষ্টির ফলে পাহাড়ধসে বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়। এর মধ্যে রাঙামাটিতে পাঁচ সেনা সদস্যসহ ১১৩  জন মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।