সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২০-২১ কার্যবর্ষের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে আওয়ামী সমর্থিত প্যানেল, সেক্রেটারিসহ ৮ পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। সভাপতি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন। সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী রুহুল কুদ্দুস।
গণনা শেষে আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে সুপ্রিম কোট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ফলাফল ঘোষণা করেন।
সাদা প্যানেলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন এবারের নির্বাচনে ৩ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। ৯১৩ ভোট বেশি পেয়ে আমিন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহসভাপতির দুটি পদের একটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের মো. মনিরুজ্জামান এবং অন্যটিতে নীল প্যানেলের মো. আব্দুল জব্বার ভুঁইয়া।
সম্পাদক পদে নীল প্যানেল থেকে আইনজীবী রুহুল কুদ্দুস ৩ হাজার ৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট। সহসম্পাদকের দুটি পদেই জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন ইমতিয়াজ ফারুক ও বাকির উদ্দিন ভুঁইয়া।
কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের রাগীব রউফ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সভাপতি, সহসভাপতির দুটি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদকের দুটি এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদের বিপরীতে এক বছরের মেয়াদে সমিতির এই নির্বাচন হয়ে থাকে।
সদস্য সাতটি পদের মধ্যে দুটি পেয়েছে সাদা প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন, মো.হুমায়ুন কবির এবং মো. মশিউর রহমান। অপর পাঁচটিতে জয় পেয়েছে নীল প্যানেল। তাঁরা হলেন, মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মো.মোহাদ্দেস-উল-ইসলাম, মহসিন কবির এবং সাইফ উদ্দিন রতন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭৮১ জন। আর ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।
সভাপতিঃ এ এম আমিন উদ্দিন(লীগ)
সহসভাপতিঃ মো. মনিরুজ্জামান(লীগ)
মো. আব্দুল জব্বার ভুঁইয়া
সম্পাদকঃ রুহুল কুদ্দুস(লীগ)
সহ সম্পাদকাঃ ইমতিয়াজ ফারুক(লীগ)
বাকির উদ্দিন ভুঁইয়া(লীগ)
কোষাধ্যক্ষঃ নীল প্যানেলের রাগীব রউফ চৌধুরী
সদস্যঃ মো.হুমায়ুন কবির(লীগ)
মো. মশিউর রহমান(লীগ)
মার-ই-আম খন্দকার
আমিরুল ইসলাম খোকন
মো.মোহাদ্দেস-উল-ইসলাম
মহসিন কবির
সাইফ উদ্দিন রতন



