× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

সুন্দর সমাজ গড়তে সংস্কৃতি চর্চা প্রয়োজন -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

সুন্দর সমাজ গড়তে নিয়মিত সংস্কৃতি চর্চা প্রয়োজন। সংস্কৃতি চর্চার অভাবে বর্তমানে দুর্নীতির চর্চা হচ্ছে। সমাজকে সঠিক পথে আনতে সরকার অধিক পরিমাণে সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

মন্ত্রী ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর বাহান্ন বছরে পদার্পণ উপলক্ষে ‘সংস্কৃতি হোক সমাজ বদলের হাতিয়ার’ শীর্ষক স্মৃতি পদক ও সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সভাপতি নিলুফার জাহান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম এবং ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীকে ক্রান্তি পদক-২০১৯ এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহমুদ সেলিমকে মাহাবুবুল হায়দার মোহন স্মৃতিপদক -২০১৯ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..