× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সুন্দরবনে হরিণের চামড়া ও মাথা জব্দ

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে জবাইকৃত হরিণের চামড়া ও মাথা জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল শনিবার গভীর রাতে সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় একটি চক্র ফাঁদ পেতে হরিণ শিকার করছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। এসময় চোরা শিকারীরা কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণের একটি চামড়া, একটি মাথা ও ১৫’শ দাইন ফাঁদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত হরিণের চামড়া ও মাথা স্থানীয় বনবিভাগ অফিসে স্থানান্তর করা হয়েছে এবং হরিণ শিকারের কাজে ব্যবহৃত ১৫’শ দাইন ফাঁদ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।

সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে বনদস্যু ও জলদস্যুদের অপতৎপরতা রোধে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট। তিনি বলেন, চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে, যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিস্বরূপ।

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..