সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে মেহেরপুরে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

মেহের আমজাদ, মেহেরপুর (১৫-১০-১৬)ঃ  বেতনের যুক্তিসংগত একটি নুন্যতম সীমা নির্ধারণ করা, কথায় কথায় চাকরিচ্যুত না করা, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে টিএ,ডিএ দেওয়া সহ সুনির্দিষ্ট নীতিমালার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে তারা ওই কর্মসূচী পালন করে। এর আগে মেহেরপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে একটি র‌্যালী বের করে প্রেসক্লাব সামনে গিয়ে শেষ হয়।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন মেহেরপুর শাখার সভাপতি সেলিম রেজার নেতৃত্বে অন্যদের মধ্যে মানবন্ধন র‌্যালীত অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ বিভিন্ন কোম্পানীর ঔষধ বিক্রয় প্রতিনিধিরা। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।