× Banner
সর্বশেষ
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুগন্ধায় নৌকা ডুবিতে জেলে নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি:  গত মঙ্গলবার গভীর রাতে সুগন্ধা নদীর সরই এলাকায় তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে ।

বরিশাল – টু ঝালকাঠীগামী একটি খালি তৈলের ট্যাঙ্কারের ধাক্কায় এ সময় নৌকায় থাকা আব্বাস তশীলদার  নামে এক জেলে নিহত ও একজন আহত হয়েছে। নিহত জেলে আব্বাস তশীলদার  উপজেলার  কুশঙ্গল গ্রামের মৃত্যু রশিদ তশীলদারের পুত্র ।

প্রতক্ষদর্শী জেলে আউয়াল গাজী জানান,  আব্বাস তশীলদার ও আমি আউয়াল গাজী সুগন্ধা নদীর সরই এলাকায় নৌকায় মাছ ধরাকালীন বরিশালের দিক থেকে আসা একটি খালি তৈলের ট্যাঙ্কার রাত অনুমানিক ১.৩০ টার  দিকে আমাদের নৌকাটিকে ধাক্কা দিলে ট্যাঙ্কারের আঘাতে আব্বাস তহশীলদার ঘটনাস্থলে নিহত হয়। এসময় নৌকা ডুবে গেলে আউয়াল নদীতে ঝাপ দিয়ে সাতরে তীরে এসে এক জেলের বাড়িতে এসে সমস্ত ঘটনা জানায় ।

 পরে স্থানীয়রা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে জেলে আব্বাসের মরদেহ উদ্বার করে।খবর পেয়ে  নলছিটি থানার টহল পুলিশ ঘটনাস্থলে যান। আহত জেলে আউয়াল গাজীকে চিকিৎসারর জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত জেলে আব্বাসের লাশ ময়না তদন্তের  মর্গে পাঠানো ।


এ ক্যটাগরির আরো খবর..