ওয়াজ মাহফিলে হিন্দুদের কটুক্তি করে সিলেটে সাম্প্রদায়িক হামলা!!

পল্লব চৌধুরীঃ সংখ্যাগরিষ্ট মুসলিম প্রধান দেশে ধর্মীয় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কোন না কোন এলাকায় হিন্দুদের বাড়ীঘর ভাংচুর ও সংঘর্ষ এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিনিয়ত ওয়াজে হিন্দুদের ধর্মীয় অনুভূতি আঘাত এনে বক্তব্য দিয়ে হিন্দুদের বাড়ীঘর ভাংচুর চালানো এ চিরচারিত রূপ।

বৃহস্পতিবার (১৩/০২/২০২০) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মধ্য ঘোষগাঁও গ্রামে খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে হিন্দুদের কটুক্তি করে স্থানীয় হিন্দুদের বাড়ীঘরে ভাংচুরের ঘটনা ঘটানো হয়।

জানা যায়, ওয়াজ মাহফিলে মোঃ ইসমাইল মোল্লা নামে এক মাওলানা হিন্দুদের বিরুদ্ধে এবং হিন্দুধর্মের ওপর কটুক্তিতে বিভিন্ন দেবদেবীর মূর্তিপূজা নিয়ে আজেবাজে মন্তব্য করে বক্তব্য দিলে সেখানকার হিন্দুরা সাথে সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মুসলিম মুরব্বিদের এবং ঐ এলাকার মেম্বার মানিক মিয়াকে বিষয়টি অবগত করে কিন্তু পরক্ষণে সন্ধ্যার পর ঐ ওয়াজ থেকে কয়েক শত জনতা এসে পার্শবর্তী হিন্দু বাড়ি শ্রীনির্মল দাস মাষ্টার এবং স্বর্গীয় সুধাংশু মাষ্টার বাড়িতে হামলা করে এবং ব্যাপক ভাঙ্গচুর চালায়।

পরে গোলাপগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান সহ পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং  হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।