সিলেট দক্ষিণ সুরমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন স্পেন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

সিলেট দক্ষিণ সুরমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন স্পেন এর পক্ষ থেকে ইফতার মাহফিল
স্পেনের মাদ্রিদের শাহজালাল লতিফিয়া জামে মসজিদে আজ ১৭ই রমাদ্বান রোজ সোমবার সিলেট দক্ষিণ সুরমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব‍্য রাখেন  মৌলানা খলিলুর রহমান। প্রধান আলোচক তার বক্তব‍্যে বদর দিবসের তাৎপর্য‍্য তুলে ধরে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে মৌলানা আজমল হোসেন রসুল ( সাঃ) শানে মিলাদ ও দরুদ পাঠ করেন। সবশেষে  সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক  মৌলানা আসাদুজ্জামান রাজ্জাক দোয়া পরিচালনা করে মাদ্রিদ কমিউনিটি সহ মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
ইফতার মাহফিলে মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট জনদের মধ‍্যে বাংলাদেশ এসোসিয়শন ইন স্পেনের সভাপতি আল মামুন, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট এসোসিয়েশনের নির্বাচন কমিশনার ও কমিউনিটির বিশিষ্ট ব‍্যাক্তিত্ত্ব আব্দুল মুজাক্কির, গ্রেটার সিলেটে বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ূম মাসুক,মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ,সিলেট জেলা এসোসিয়েশনের আহ্বায়ক আসাদুর রহমান সাদ,তানিম চৌধুরী, আসাদুর রহমানকাওসার হোসেন টিপু,হুমায়ূন কবির রিগ‍্যান সহ প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে উপস্হিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক সেলিম আলম, সোহেল আহমেদ,সংগঠনের সভাপতি সাইফুর রহমান,সিনিয়র সহ-সভাপতি লাল শাহ মিয়া,সাংগঠনিক সম্পাদক রফিক রহমান,কোষাধক্ষ‍্য সায়েক মিয়া,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,জাকির হোসেন,ইসলাম উদ্দিন সহ আরও অনেকে।
সংগঠনের সভাপতি ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের সবাইকে উপস্হিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল‍্য মন্ডিত করার জন‍্য আন্তরিক অভিনন্দন ও ধন‍্যবাদ জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।