সিলেটে সড়ক দুর্ঘটনায় সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

সিলেটে সড়ক দুর্ঘটনায় সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানার আওতাধীন নাজির বাজারের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম। এ বিষয়ে দুপুর সাড়ে বারোটার দিকে র‌্যাব-৯ কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে, গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।