ছাতক প্রতিনিধিঃ ছাতকে জাউয়া এলাকায় সিমেন্ট বোঝাই ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের সাফট ভেঙ্গে উল্টে খাদে পড়ে দূর্ঘটনা কবলিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ও কৈতক এলাকার মধ্যবর্তী রাজনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এসময় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে সাবিনা বেগম (২২) নামের এক মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত ওই মহিলাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী ক্রাউন সিমেন্টের ঢাকা মেট্রো উ-১১-২১৯৪ সিমেন্ট বোঝাই ট্রাক সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ও কৈতক এলাকার মধ্যবর্তী রাজনপুর এলাকায় পৌঁছামাত্র সাফট ভেঙ্গে উল্টে খাদে পড়ে দূর্ঘটনা কবলিত হয়। ট্রাকচালক ঈমান আলী ক্রাউন সিমেন্টের অন্য একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় জাউয়াবাজার থেকে পুলিশ তাকে আটক করেছে। সে ঢাকা নারায়ণগঞ্জ’র চরসৈয়দপুর এলাকার হানিফ মিয়ার পুত্র।