২০২২-এর নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের নারী সাহিত্যিক অ্যনি আর্নোউ

২০২২-এর নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের নারী সাহিত্যিক অ্যনি আর্নোউ
সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, ২০২২-এর নোবেল সাহিত্য পুরস্কার পেলেন ফ্রান্সের নারী সাহিত্যিক অ্যনি আর্নোউ। তার সাহিত্য মূলত আত্মজৈবনিক বা স্মৃতিকথন মূলক। অ্যনি আর্নোউ ইতোপূর্বে পেয়েছেন প্রি দি লা লাঙ্গে ফ্রাঁসে-র মতো সম্মান। আন্তর্জাতিক লেখক হিসেবে যুক্ত হয়েছেন রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সঙ্গে। তার নোবেলপ্রাপ্তি এক নারীর ব্যক্তিগত যাপনের, আনন্দ-বেদনা-নির্লিপ্তির স্বীকৃতি। সেই সঙ্গে এ-ও বলা যায় যে, এক নির্জন নারীসত্তার বিশ্বজনীন হয়ে ওঠার এক বিশেষ ঘটনা হয়ে রইল এই পুরস্কার।
ফ্রান্সের নর্মান্ডিতে এক শ্রমজীবী পরিবারে ১৯৪০ সালে অ্যনি আর্নোউয়ের জন্ম। রুয়েঁ এবং বোর্দো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পাঠগ্রহণ শেষে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন।
অ্যনি আর্নোউ প্রথম জীবনে কিছু আখ্যানধর্মী লেখা লিখলেও পরে তিনি সরে আসেন স্মৃতিকথায়। এক নারীর বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বদলে যাওয়া পৃথিবী এবং পরিপার্শ্বিকতা তার লেখায় যথেষ্ট ছায়াপাত করেছে। ব্যক্তিগত সময়ের সঙ্গে বাঁধা পড়ে নৈর্ব্যক্তিক সমাজ বা বৃহত্তর পরিসরের মানুষের কাহিনিও। কখনও তার লেখায় উঠে আসে তার নিজের গর্ভপাতের প্রসঙ্গ, আসে মাতৃবিয়োগ, অ্যালঝাইমার্স বা ক্যানসারের কথাও। তার বই ‘আ উওম্যান’স স্টোরি, আ ম্যান’স প্লেস’, ‘সিম্পল প্লেস’ বা ‘আই রিমেন ইন ডার্কনেস’ যথেষ্ট পাঠকপ্রিয়, আদায় করেছে আলোচকদের শ্রদ্ধা। ‘প্যাসন সিম্পল’ গ্রন্থে এক পূর্ব ইউরোপীয় পুরুষের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বহুমাত্রিক বর্ণিল ভালবাসাকে উপস্থাপন করে। ২০০৮ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘দ্য ইয়ার্স’-কেই আলোচকরা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বলে চিহ্নিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।