× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মুক্তি আজ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ অবশেষে সালমান খানের ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। কারণ, আজ শুক্রবার মুক্তি পেয়েছে ধুন্ধুমার অ্যাকশন ও স্ট্যান্টবাজির ছবি টাইগার জিন্দা হ্যায়।

তবে শুধু অ্যাকশনই নয়, টাইগার জিন্দা হ্যায় ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাই অ্যাকশনের পাশাপাশি সালমান-ক্যাটরিনার রোমান্স দেখারও সুযোগ পাচ্ছেন ভক্তরা।

ছবির আগের পর্বে ভারতের সিক্রেট সার্ভিস র-এর এজেন্ট টাইগার (সালমান খান) এবং পাকিস্তানের সিক্রেট সার্ভিস আইএসআইর এজেন্ট জয়ার (ক্যাটরিনা কাইফ) মধ্যকার প্রেমকাহিনী এবং দুই রাষ্ট্রের মধ্যে শত্রুতার সম্পর্ক তুলে ধরা হলেও এবার এ দুজনের প্রধান শত্রু মূলত একজন। ছবির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ২০১৪ সালে ইরাকে ৪৬ জন ভারতীয় সেবিকাকে অপহরণ করা হয়। কীভাবে টাইগার ও জয়া সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখানো হয়েছে এবারের পর্বে।


এ ক্যটাগরির আরো খবর..