সালথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চালুকরণ উপলক্ষে দোয়া মাহফিল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চালুকরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সাহাদৎ হোসেন, খন্দকার আলীমুজ্জামান, বেলায়েত হোসেন লালু, জাকির হোসেন হাতেম, আঃ কাদের সহ সকল মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জীবন বাজি রেখে তারা এই দেশকে স্বাধীন করেছিলো। তাদেরকে সঠিকভাবে মুল্যায়ন করতে হবে। মুক্তিযোদ্ধাদের উপরে কেউ হামলা করলে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।