ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উত্তরবঙ্গের মোটরসাইকেল চোর (পৌর কাউন্সিলর) আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবীর নামাজ পড়ার সময় জনৈক ব্যক্তির মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক করে মসজিদের মুসল্লিরা।
তাকে আটকের পরে তার ব্যবহৃত একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেন।
ঘটনাস্থলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম পরিদর্শন করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



