বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

সালথা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, সালথা  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু,  উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, ইউপি সদস্য পারভেজ মাতুব্বর প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েকে খেলাধুলা করার জন্য সুযোগ করে দিতে হবে। তাহলেই আমাদের তরুণদের ভবিষ্যৎ ভালো হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।