বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১২ মার্চ’২০১৮:   ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে জেলা সাব-রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, এস এস টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি নজরুল ইসলাম ও আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নবগঙ্গা নদীর সাহেব বাড়ীর আঙ্গিনায় মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করা হয়।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।