সালথায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্তরে দিবসটি পালন করেন। প্রথমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় এই সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা চত্তর হতে বিশাল এক র‌্যালী বের করে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. তেলায়েত হোসেন, উপজেলা দারিদ্রবিমোচন অফিসার, গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্ষক শেখ মো.সাইদুর রহমান, নকলহাটী বাজার সমবায় সমিতির সভাপতি বিনয় কুমার দাস, সাধারন সম্পাদক মো. আলিমুজ্জামান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।