কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥ ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে র্যালি শেষে আলোচনা সভায় কেন্দুয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা সমবায় কর্মকর্তা রবিশংকর পাল, জাইকার সমন্বয়কারী রেবেকা সুলতানা প্রমুখ।


