সালথায় সাজেদা চৌধুরীর পক্ষে নির্বাচনী পথসভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী পথসভা করেন নেতাকর্মীরা। উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার (৩ নভেম্বার) বিকাল ৫টায় খোয়াড় গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ: মান্নান মাতুব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. ওদুদ মাতুব্বার, এ্যাড. ইব্রাহিম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাদিস মিয়া, দেলোয়ার মোল্যা, রাশেদ মাতুব্বার, আমিনুর মাতুব্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, গট্টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।