× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথায় জাকের পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা জাকের পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২১ নভেম্বার) বিকাল ৪টায় উপজেলা জাকের পার্টির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। এর আগে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সহসভাপতি সাহিদ আলী সিকদার, আঃ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দিন মোল্যা, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক তৈয়াব আলী সর্দার, ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।

এসময় ৮ ইউনিয়নের জাকের পার্টির সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, সকল মানুষের শান্তির জন্য বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী ১৯৮৯ ইং সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন।

জাকের পার্টির নীতি আদর্শ্য সকল রাজনৈতিক দলের চেয়ে একটু ভিন্ন। কারণ জাকের পার্টি খুন রাহাজানি ও অনৈতিক কর্মকান্ড পছন্দ করে না। জাকের পার্টির মূল উদ্দেশ্যে হচ্ছে নবী (সাঃ) এর সত্যে তরিকা মানুষের মাঝে পৌঁছে দেওয়া।


এ ক্যটাগরির আরো খবর..