সালথায় জাকের পার্টির পক্ষে যাদু মিয়ার গনসংযোগ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাকের পার্টির পক্ষ থেকে গনসংযোগ করেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া।

শনিবার বিকাল ৫ টার দিকে সালথা সদর বাজারে কয়েক শত নেতাকর্মী নিয়ে তিনি এ গনসংযোগ করেন। গনসংযোগকালে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া অত্র বাজারের ব্যবসায়ী, ভ্যান চালক, দিনমুজুরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও খোজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আ: মান্নান, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি সাহিদ সিকদার, আ: মান্নান মাষ্টার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন বিনু, যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল বাসার প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।