সালথায় ছাত্রফ্রন্টের কর্মী সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা শাহ্সুফি ফরিদপুরীর মহা পবিত্র উরস শরীফ ২০১৮ উপলক্ষে পীরজ্বাদা আলহাজ্ব খাজা মিয়াভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশক্রমে ফরিদপুরের সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে আজ শুক্রবার বিকালে উপজেলা ছাত্রফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ শাহরিয়ার জুয়েলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির বিপ্লবী সভাপতি মশিউর রহমান জাদু মিয়া । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, জাকের পার্টি নেতা সাহিদ সিকদার, আঃ মান্নান মাষ্টার, ওলামাফ্রন্টের সভাপতি নুরুদ্দীন মোল্যা প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বিনু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।